কীভাবে বানাবেন সুস্বাদু ট্যাঙ্গো চিকেন রোস্ট
দি নিউজ লায়নঃ
উপকরণ
দুই পিস চিকেন ব্রেস্ট
এক কাপ টক দই
তিন চা চামচ আদা বাটা
তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা
দুই চা চামচ রসুন বাটা
স্বাদমতো নুন
দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
চার চা চামচ ঘি
দুই টেবিল চামচ ধনের গুঁড়ো
তিন চা চামচ মসলার গুঁড়ো
আধ কাপ আপেলকুচি
আধ কাপ অরেঞ্জকুচি
তিন টেবিল চামচ লেবুর রস
তিন-চারটি কাঁচা লঙ্কা
এক কাপ ক্রিম
প্রণালি
প্রথমে বাটিতে চিকেন ব্রেস্ট, টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। ফ্রাইপ্যানে তেল, পেঁয়াজকুচি ও লবণ দিয়ে বেরেস্তা করুন। ফ্রাইপ্যানে মেরিনেট করা মাংস ঘি দিয়ে ভেজে নিন। এবার ফ্রাইপ্যানে পেঁয়াজকুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা চিকেন দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে এলে আপেলকুচি, অরেঞ্জকুচি ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে কাঁচা লঙ্কা, ক্রিম ও ঘি দিয়ে হালকা ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ট্যাঙ্গো চিকেন রোস্ট।

Post a Comment